কর্ণফুলীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, একজন নিখোঁজ

আপডেট : ১১ মে ২০২২, ০৯:০৪ পিএম

রাঙ্গামাটির কাপ্তাইয়ের সীতাঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে গেছে দুইজন পর্যটক। 

কাপ্তাই নৌবাহিনীর ডুবুরী দল দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে লোকাস বৈদ্য নামে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করলেও অপূর্ব সাহা নামে অপরজনকে উদ্ধারে তৎপরতা এখনও চলছে। 

বুধবার (১১ মে) বিকেলে ছয় পর্যটক সীতাঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সবাই তলিয়ে যায়। এদের মধ্যে তিনজন কোনোরকমে পাড়ে উঠতে পারলেও হারিয়ে যান তিনজন। 

পাড়ে উঠতে পারা তিনজন জানান, চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে কাপ্তাইয়ে বেড়াতে এসে কর্ণফুলী নদীতে গোসল করতে নামেন তারা ছয় বন্ধু মিলে। পানির গভীরতা অনুমানের চেয়েও বেশি হওয়ায় তারা সবাই পানিতে তলিয়ে যান। তারা তিনজন সাঁতার কেটে পাড়ে উঠলেও হারিয়ে যায় বাকি তিনজন। 

খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল চারটার দিকে ঘটনাস্থলে এসে মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানান উপজেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। 

এদিকে দুই পর্যটক তখনও নিখোঁজ থাকায় বিকেল পাঁচটায় নৌবাহিনীর আট সদস্যের একটি ডুবুরি দল নিখোঁজ পর্যটকদের সন্ধানে উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং একজনকে মৃত উদ্ধার করেন।

নিখোঁজ অপর পর্যটকের সন্ধানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন নৌবাহিনীর ডুবুরিরা। ঘটনাস্থলে উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীও উপস্থিত রয়েছে। 

জানা গেছে, মৃত উদ্ধারকৃত লোকেস বৈদ্য (১৯) চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের অপু বৈদ্যের ছেলে। চট্টগ্রাম ইসলামিয়া কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন তিনি। 

এখনও নিখোঁজ রয়েছেন চট্টগ্রাম সদরঘাট এলাকার অপূর্ব সাহা (১৮) নামে একজন বলে জানান তার বন্ধু তৌহিদুল ইসলাম। 

কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিদর্শক নুরুল করিম বলেন, গত বছরও একই এলাকায় গোসল করতে নেমে একজন পর্যটক নিখোঁজ হন। সাতার না জানা পর্যটকদের কাপ্তাই হ্রদের পানিতে না নামার জন্য নিষেধ করা হলেও বেড়াতে আসা পর্যটকরা তা না মেনে বিপদ ডেকে আনছে। 


একাত্তর/জো  

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর