সেপটিক ট্যাংকে নেমে রাজমিস্ত্রির মৃত্যু

আপডেট : ১৪ মে ২০২২, ০৭:৩৬ পিএম

নীলফামারীর সৈয়দপুরে সেপটিক ট্যাংকে নেমে মশিউর রহমান কালু (৪৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। 

শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মশিউর একই গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সৈয়দপুর থানার পরিদর্শক মো. আবুল হাসনাত খান জানান, ওই গ্রামের বাসিন্দা ও সৈয়দপুর বাস টার্মিনালের কুলি আব্দুস সাত্তারের বাড়ির ল্যাট্রিনের সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। শনিবার সকালে সার্টারিং খুলতে সেপটিক ট্যাংকে নিচে নামেন রাজমিস্ত্রি মশিউর রহমান কালু। এ সময় ট্যাংকের গ্যাসে বিষক্রিয়ায় হয়ে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায় মশিউর রহমান কালু।

আরও পড়ুন: পিকে হাওলাদারকে পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে গ্রেপ্তার

বাড়ির মালিকসহ তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সৈয়দপুর উপজেলা হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক রাজমিস্ত্রি কালুকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ওসি হাসনাত জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 


একাত্তর/আরবিএস 

বাংলাদেশি এক শ্রমিকের নবজাতক সন্তান দেখতে মালয়েশিয়া থেকে ছুটে এসেছেন সেদেশের বিশিষ্ট ব্যবসায়ী মুজ্জাফফার শাহ বিন আব্দ রহমান ও তার স্ত্রী নোরলিজা মোহদ নোর।
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
দু’সপ্তাহ পার হলেও এখনও জানা যায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাদিয়া আক্তারের মৃত্যুর কারণ।
সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে দুই ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে একজন শ্রমিক। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর