ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ, বাড়ছে দাম

আপডেট : ১৪ মে ২০২২, ০৮:৫৩ পিএম

বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞায় সাতক্ষীরার ভোমরা বন্দরসহ দেশের অন্যান্য বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। আমদানি বন্ধ থাকায় ভোমরা বন্দরে প্রতি কেজি পেঁয়াজে ১০-১২ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

শনিবার (১৪ মে) ভোমরা বাজারের পাকারি পেঁয়াজ ব্যবসায়ী শাহাজান গাজী ও পলাশ হেসেন বলেন, 'ঈদের আগে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ২০ থেকে ২২ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু ঈদের দুই দিন পর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়েছে। পেঁয়াজ না আসায় বর্তমানে ৩০ থেকে ৪০ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে।' 

গত মার্চ মাসে এক বিজ্ঞপ্তিতে দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনায় ৬ মে থেকে ভারতীয় পেঁয়াজ আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয় সরকারের কৃষি মন্ত্রণালয়। সে নির্দেশনা মোতাবেক পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। এরই মধ্যে গত এক সপ্তাহে পেঁয়াজের কেজিতে ১২ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা বলছেন, দেশে এবার পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হয়েছে। ভারতীয় পেঁয়াজেরও মজুত রয়েছে। কিন্তু অতিরিক্ত মুনাফা করতে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের।

আরও পড়ুন: সেপটিক ট্যাংকে নেমে রাজমিস্ত্রির মৃত্যু

ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এজাজ আহমেদ স্বপন বলেন, গত ২৯ মার্চ পেঁয়াজ আমদানির অনুমোদনের মেয়াদ শেষ হয়। সে সময় রমজানে দেশে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির সময় বাড়িয়ে ৫ মে পর্যন্ত নির্ধারণ করেছিল কর্তৃপক্ষ।

নতুন করে আর অনুমোদন না মেলায় আমদানি বন্ধ রয়েছে। কবে নাগাদ আবার পেঁয়াজ আমদানি শুরু হবে তা জানাতে পারেননি এ ব্যবসায়ী নেতা।

ভোমরা বন্দরের সহকারী কমিশনার আমির মামুন জানান, ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন ৬০-৬৫ ট্রাক পেঁয়াজ আমদানি হয়ে থাকে। সরকারি নিষেধাজ্ঞা থাকায় গত ৫ মে থেকে আমদানি বন্ধ রয়েছে।


একাত্তর/এসজে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-জুন) রেকর্ড পরিমাণ শুকনো বা গুঁড়া হলুদ আমদানি হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ জুন) থেকে আগামী শনিবার (১৪ জুন) পর্যন্ত টানা ১০দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
ভারতের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বের জেরে দুই দেশের স্থলবন্দর বন্ধ হয়ে যাবে এমন গুজব শোনা গেলেও বাস্তবে বন্দরগুলোতে এর কোনো প্রভাব পড়েনি।
মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাতক্ষীরার ভোমরা আইসিপির গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়া দুই ভারতীয় নাগরিককে আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। শুক্রবার দিনগত মধ্যরা‌তে তা‌দের আটক করা হয়।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর