গাড়ি চালিয়ে গেট ভেঙে বাংলাদেশে ঢুকলো দুই ভারতীয়

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২ পিএম

মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাতক্ষীরার ভোমরা আইসিপির গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়া দুই ভারতীয় নাগরিককে আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। শুক্রবার দিনগত মধ্যরা‌তে তা‌দের আটক করা হয়।

আটক দুই জন হ‌লেন- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার নিউ টাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) ও বিধু সরকারের ছেলে দিলু সরকার (২০)।

বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটা‌লিয়‌নের অধিনায়ক লে. ক‌র্নেল আশরাফুল হক জানান, মধ্যরাতে ভোমরা আইসিপি দিয়ে ভারতীয় মদ্যপ চালক ও তার সহকারী একটি সাদা পিকআপ চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় চেকপোস্টে কর্তব্যরত নায়েক জিহাদ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহলদল তাদেরকে নিবৃত করে এবং মদ্যপ অবস্থায় পিকআপসহ আটক করে।

তিনি জানান, আটকরা মাতাল অবস্থায় থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়। পরে তাদেরকে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়। নেশা কেটে গেলে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারতের উত্তর ২৪ পরগনা জেলার নিউ টাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের বা‌সিন্দা।

এ বিষয়ে রাত দেড়টার দি‌কে বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার ও বিএসএফের ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেন বলেন, দুই ভারতীয় ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ক্রসিং গেট ভেঙে বাংলাদেশ প্রবেশ করে। এ সময় ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ক্রসিং গেট, তিনটি রোড ডিভাইডার, বাঁশকল চেকপোস্টের গেট, একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের কর্মকাণ্ডের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়।

প্রতিউত্তরে ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি নবীন কুমার বলেন, মাতাল অবস্থায় ওই দুইজন অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে ভারতের অভ্যন্তরে ৩/৪টি ইজিবাইক ভেঙে এবং ঘোজাডাঙ্গা আইসিপির দুটি গেট ভেঙে ভোমরা স্থলবন্দরের দিকে যায়। এ সময় বেপরোয়া গতির কারণে বিএসএফ টহল দল তাদেরকে নিবৃত করতে ব্যর্থ হয়। এ বিষয়ে তিনি বিজিবির কাছে দুঃখ প্রকাশ করেন।

অবৈধ অনুপ্রবেশকারী উল্লেখিত ভারতীয় নাগরিকদের থানায় হস্তান্তর ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কেএসএইচ
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর