বান্দরবনে বৌদ্ধ পূর্ণিমা পালিত

আপডেট : ১৫ মে ২০২২, ০১:১৫ পিএম

সারা বিশ্বের ন্যায় বান্দরবনেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা।

এই পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থ গৌতম বুদ্ধের জন্মগ্রহণ, বোধিসত্ত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই ত্রিস্মৃতি বিজড়িত হওয়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

শনিবার (১৫ মে) সকাল সাড়ে সাতটায় বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকাবৃন্দের অংশগ্রহণে রাজগুরু বৌদ্ধ বিহার থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজগুরু বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এসে শেষ হয়। 

সকালে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করার পর অনুষ্ঠানিকভাবে বোধিবৃক্ষে চন্দনের জল সঞ্চালন করে অনুষ্ঠানের সূচনা হয়। 

দুপুরে বুদ্ধের উদ্দেশ্যে ছোয়েং দান, বিকালে ধর্ম দেশনার আয়োজন রয়েছে।  

সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্বলন ও হাজার ফানুস উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানটি সমাপ্ত হবে।


একাত্তর/জো  

অশুভ শক্তির প্রতিরোধ ও সবার সুখ-শান্তি, মঙ্গল কামায় বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছেন নদী পূজা।
বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমার আর মাত্র তিনদিন বাকি। তাই রাঙ্গামাটির কাপ্তাইয়ে চলছে প্রবারণা পূর্ণিমার প্রস্তুতি। পুরোদমে ফানুস আর রথ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন বৌদ্ধ...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর