অশুভ শক্তির প্রতিরোধ ও সবার মঙ্গল কামনায় বান্দরবানে নদী পূজা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১২:২৩ পিএম

অশুভ শক্তির প্রতিরোধ ও সবার সুখ-শান্তি, মঙ্গল কামায় বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছেন নদী পূজা।

শনিবার (১৯ এপ্রিল) সকালে এ উপলক্ষে বান্দরবান রাজ পরিবারের আয়োজনে রাজবাড়ী থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘরে উজানী পাড়া সাংগু নদীর তীরে গিয়ে সমবেত হয়।

শোভাযাত্রায় বান্দরবান বোমাং রাজার পুত্র রাজকুমার চসিং প্রু বনির নেতৃত্বে রাজপরিবারের সদস্য, বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারিসহ (পাড়া প্রধান) বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেন। 

পরে সাংগু নদীর তীরে বটগাছ এবং নদীর পানিতে পূজা করেন তারা। এসময় মিষ্টিসহ বিভিন্ন রকমের ফল উৎসর্গ করার পাশাপাশি মোমবাতি ও ধূপ জ্বালিয়ে দেশ, জাতি ও সবার মঙ্গল কামনা করেন তারা।

এসময় নদীর কিনারে বাঁশের তৈরি মাচাংয়ের উপরে ফুল বিসর্জন করে দেবতার উদ্যোশে পূজা করা হয়। পুরাতন বছরের গ্লানি মুছে সকলে নতুন বছরে পৃথিবীতে সুখে-শান্তিতে বসবাসের জন্য বিশেষ প্রার্থনা মিলিত হয় শেষে।

এক সময় সবুজে ঘেরা বান্দরবানের পাহাড়ি পরিবেশে অশুভ শক্তি প্রভাব বিস্তার করতো। এতে পাড়ার বাসিন্দারা বিভিন্ন সময়ে নানা ধরনের রোগ-ব্যাধিতে আক্রান্ত থাকতো। তাই আদিকাল থেকে পাড়াবাসীর বিশ্বাস- অশুভ শক্তির হাত থেকে রক্ষা পেতে নদী পূজা সবার জন্য মঙ্গল বয়ে আনবে। আর তাই প্রতিবছরই বৈশাখ মাসে মারমা সম্প্রদায়ের নববর্ষ ও সাংগ্রাইং উৎসব শেষে বান্দরবান রাজপরিবারের পক্ষ থেকে এই নদী পূজার আয়োজন করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা সবাই এই আয়োজনে সামিল হয়ে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সবার জন্য মঙ্গল প্রার্থনা করে।

একাত্তর/এসি
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর