দেওয়ানগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ১৬ মে ২০২২, ০৫:৩২ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে অটোরিকশা চালককে সহযাত্রীর মারধরের প্রতিবাদ করায় ওই সহযাত্রীর ছুরিকাঘাতে খুন হয়েছে অটোরিকশা যাত্রী এক যুবক। 

রোববার (১৫ মে) বিকালে দেওয়ানগঞ্জ জিলবাংলা সুগার মিল এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত যুবক সোহান দেওয়ানগঞ্জ পৌরসভার চর ভবসুর পূর্বপাড়া গ্রামের ছামিউল হকের ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, সুগার মিল এলাকায় ফকির আলী নামে এক অটোরিকশা চালককে মারধর করে ইল্লাল সরদার নামে এক মাদকাসক্ত যুবক। ওই ঘটনার প্রতিবাদ করায় অটোরিকশার যাত্রী সোহানের বুকে ছুরিকাঘাত করে ইল্লাল। 

স্থানীয়রা দ্রুত আহত সোহানকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর থেকে ঘাতক ইল্লাল পলাতক রয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং ঘাতক ইল্লালকে ধরতে পুলিশের অভিযানের পাশাপাশি একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততিও চলছে। 


একাত্তর/জো 

জামালপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল সাতটার দিকে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার গাবতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষক আক্তার হোসেন আবেদীন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 
দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে মৃত্যু বেড়ে পাঁচ
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান ড্রাম সেতু ভেঙে নদে ডুবে দুই পরিবারের চারজনসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। 
জামালপুরের দেওয়ানগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান ড্রাম সেতু ভেঙে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দুইজন আপন ভাই-বোন। এ ঘটনায় এখন পর্যন্ত আরও অন্তত ছয়জন নিখোঁজ রয়েছেন বলে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর