জামালপুরে কৃষক হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষক আক্তার হোসেন আবেদীন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার (৮ এপ্রিল) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিরা হলেন—দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামের মো. মোতালেব হোসেন ও মো. রশিদ জামাল। যাবজ্জীবন সাজার আসামিরা হলেন—একই গ্রামের মো. আব্দুল লতিফ, মো. সুরুজ মিয়া ও মো. আব্দুল হামেদ। সাজা পাওয়া প্রত্যেককে অর্থদণ্ডও করা হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. খোরশেদ আলম নামের একজনকে খালাস দিয়েছে আদালত।

আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার সময় মামলার প্রধান আসামি মো. মোতালেব হোসেন পলাতক ছিলেন। বাকি আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, জমিজমা ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সবুজপুর গ্রামের কৃষক আক্তার হোসেন আবেদীনের সঙ্গে আসামিদের দীর্ঘদিনের বিরোধ ছিলো। এর জেরে ২০০৭ সালের ২২ মে রাত সাড়ে আটটার দিকে গ্রামের একটি মাদ্রাসার পাশে আবেদীনকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেন আসামিরা। তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে হাসপাতালে নেওয়ার পথে আবেদীন তার পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দিয়ে যান।

বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার জানান, এই ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদি হয়ে চারজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্ত চলাকালে আসামি মো. রশিদ জামাল ও মো. খোরশেদ আলম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করা হলো। 

রায়ে সন্তোষ প্রকাশ করে আইনজীবী দিদারুল ইসলাম বলেন, দীর্ঘ ১৯ বছর পর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে অপরাধীদের কাছে একটি শক্ত বার্তা পৌঁছাবে।

একাত্তর/এসি
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর