ইসলামপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে নারীর মৃত্যু

আপডেট : ১৬ মে ২০২২, ০৯:৩৩ পিএম

জামালপুরের ইসলামপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে চার সন্তানের জননী মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৬ মে) দুপুরে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন ওই নারী। 

জানা গেছে, নিহত নারীর নাম রাশেদা বেগম (৩৫)। তিনি মেলান্দহ উপজেলার হাতিজা গ্রামের আব্বাছ শেখের কন্যা ও বকসীগঞ্জ উপজেলার সাজিমারা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

জামালপুর রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক গোলজার হোসেন জানান, দুপুরে ট্রেনটি ইসলামপুর উপজেলার দক্ষিণ দরিয়াবাদ এলাকায় পৌছলে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন ওই নারী এবং দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে মুহূর্তেই তিনখন্ড হয়ে যায় তার শরীর। 

তার খন্ড-বিখন্ড মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

পরিবারিক সূত্র জানায়, রাশেদা ছোট থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। ২২ বছর আগে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া সাজিমারা গ্রামে তার বিয়ে হয়। গতকাল শশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন তিনি।


একাত্তর/জো 

জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
জামালপুরের ইসলামপুর উপজেলায় বৃষ্টির মধ্যে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শামীম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর