প্রতিপক্ষের হাতে ইয়াবা কারবারির মৃত্যুর পর দু'পক্ষের সংঘর্ষ

আপডেট : ১৭ মে ২০২২, ০৬:১৯ পিএম

কক্সবাজারে টেকনাফে পূর্ববিরোধের জেরে নুরুল হক ভুট্টোকে হত্যার ঘটনায় দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর উত্তেজনা বিরাজ করায় এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ও বিজিবির যৌথ টহল বৃদ্ধি করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ মে) বেলা ১২টার দিকে নিহত ইয়াবা কারবারি নুরুল হক ভুট্টোর লোকজন দা, কিরিচ নিয়ে মৌলভীপাড়ার কয়েকটি ঘরবাড়ি ভাংচুর চালায়। এসময় জাফর আলম (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়।

তিনি ভুট্টোর ওপর হামলাকারী শীর্ষ মাদক কারবারি একরামুল হক ও তার ভাই আবদুর রহমানের চাচা। তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাজাহারুল হক। 

খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়সার খসরুসহ টেকনাফ-২ (বিজিবি) ব্যাটালিয়নের অপারেশন অফিসার লে. এম মুহতাসিম বিল্লাহ শাকিল ও টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এসময় ইউএনও কায়সার খসরু জানান, 'হত্যার ঘটনায় দুই এলাকাবাসীর মধ্য উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ টহল কাজ করছে। সেখানে কিছু ঘরবাড়ি ভাংচুরের খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হত্যাকারীদের ধরতে মাঠে একাধিক টিম কাজ করছে।' 

সরেজমিনে দেখা যায়, টেকনাফের সদর ইউনিয়নের মৌলভী  ও নাজি পাড়া পাশাপাশি এলাকা। ভুট্টো হত্যার পর সেখানকার অধিকাংশ ঘরবাড়িতে পুরুষশূন্য হয়ে পড়েছে। 

এ সুযোগে প্রতিপক্ষের লোকজন মৌলভীপাড়ায এলাকায় ঢুকে লোকজনের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। 

এদিকে নুরুল হক ভুট্টো কুপিয়ে হত্যার ঘটনায়  তার ভাই নুরুল ইসলাম বাদী হয়ে ১৭ জনকে এজাহারভুক্ত করে থানায় মামলা করেন। 

মামলার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, পূর্ব শক্রতার জের ধরে নুরুল হক ভুট্টোকে কুপিয়ে হত্যা করা হয়। পরে দুই এলাকার মধ্যে টানটান উত্তেজনার মধ্যে মঙ্গলবার দ্বিতীয় দফায় ভুট্টোর ভাইয়েরা অভিযুক্তদের বাড়ি ভাঙচুর ও কয়েকজনকে কুপিয়ে জখম করে। 

আরও পড়ুন: বাবাকে পিটিয়ে জখম করলো নেশাগ্রস্থ ছেলে

এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনা স্থলে পৌঁছায়। সাথে বিজিবিও যোগ হয়। দুই এলাকার মধ্যে উত্তেজনা বিরাজ করায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, রোববার (১৫ মে) বিকেলে মৌলভীপাড়া এলাকায় মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে ডান পা বিচ্ছিন্ন করার পর মারা যান নুরুল হক ভুট্টো। তিনি টেকনাফের শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। 

তার ওপর হামলাকারী একরাম ও আবদুর রহমান এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলা, অস্ত্র ও মাদক ব্যবসাসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব রয়েছে। 


একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর