বাসচাপায় সিএনজির যাত্রী ও চালক নিহত

আপডেট : ১৭ মে ২০২২, ০৭:৩০ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাসচাপায় এক নারী যাত্রীসহ সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলার রোকনপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রোকনপুর গ্রামের শাহ জহুর আলীর ছেলে অটোরিকশা চালক শাহ আরশ আলী ও যাত্রী ওই গ্রামের মৃত গোলাপ আলীর স্ত্রী নুরেয়া বেগম।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ জানান, সিএনজি অটোরিকশাযোগে বাহুবল যাচ্ছিলেন রোকনপুর গ্রামের নুরেয়া বেগম।

পথিমধ্যে রোকনপুর বাজারে পৌঁছামাত্রই সিলেট থেকে ঢাকাগামী এম আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন দিক থেকে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়।

আরও পড়ুন: বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক শাহ আরশ আলী ও যাত্রী নুরেয়া বেগম নিহত হয়। 

এসময় স্থানীয় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রাখলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা ও গোপলার বাজার তদন্ত কেন্দ্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।


একাত্তর/এসজে

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর