গাছের ডাল ভেঙে পড়ে কিশোরের মৃত্যু

আপডেট : ১৭ মে ২০২২, ০৯:১৬ পিএম

নাটোরের নলডাঙ্গায় বটপাকুড় গাছের মরা ডাল ভেঙ্গে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মহিষডাঙ্গা বাজারে শত বছরের পুরানো বট পাকুড় গাছের নিচে ক্যারাম খেলার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম স্বাধীন (১৩)। সে উপজেলার উজানপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।

নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার খাজুরা ইউনিয়নের মহিষডাঙ্গা বাজারে শত বছরের পুরানো বটপাকুড় গাছের নিচে স্বাধীনসহ কয়েকজন বন্ধু মিলে ক্যারাম খেলছিল।

আরও পড়ুন: জাহাজ ভাঙ্গার আড়ালে গ্যাস সিলিন্ডার ভাঙ্গার রমরমা কারবার

এসময় হঠাৎ সেই গাছের মরা একটি ডাল ভেঙ্গে পড়ে কিশোর স্বাধীন ঘটনাস্থলে মারা যায়। আর তার কয়েক সঙ্গী সামান্য আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসার দেওয়া হয়। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, স্বাধীনসহ কয়েকজন মিলে পাকুড় গাছের নিচে ক্যারামবোর্ড খেলার সময় বাতাসে ওই গাছের মরা একটি ডাল ভেঙ্গে তাদের মাথায় উপর পড়ে। এতে কয়েকজন আহত হলেও স্বাধীন নামের ওই কিশোর ঘটনাস্থলে মারা যায়।


একাত্তর/এসজে
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর