জালে আটকে মারা গেলো বিলুপ্তপ্রায় সবুজ কাছিম

আপডেট : ১৮ মে ২০২২, ০২:৩৯ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার রাবনাবাদ নদীতে ট্রলির জালে আটকে মারা গেছে ৩৫ কেজি ওজনের একটি সবুজ কাছিম (গ্রিন সি টার্টেল)। 

বুধবার (১৮ মে) দুপুরের নদীর জোয়ারে লালুয়া ইউনিয়নের বুড়াজালিয়া পয়েন্ট জালে পেঁচানো অবস্থায় মৃত এ কচ্ছপটি ভেসে আসে। কিন্তু সেটি উদ্ধারের আগেই জোয়ারে ভেসে যায়।

স্থানীয় জেলেরা জানান, তারা প্রথমে নদীর চরে এটি মৃত অবস্থায় দেখতে পান। এর আগে এ জেলে পল্লীতে এ ধরনের কচ্ছপ দেখেননি।

মৎস্য ও প্রাণি গবেষক সাগরিকা স্মৃতি বলেন, মৃত কচ্ছপটির বৈজ্ঞানিক নাম Chelonio Mydos.  সামুদ্রিক এ সবুজ কচ্ছপটি ৩০০ কেজি পর্যন্ত ওজন এবং পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয়। কলাপাড়ার সমুদ্র উপকূলে এবারই প্রথম গ্রিন সি টার্টেল দেখা গেলো, তাও মৃত। 

আরও পড়ুন: আতশবাজি বানানোর চেষ্টা, কিশোরের কবজি বিচ্ছিন্ন

তিনি বলেন, ধারণা করা হচ্ছে সমুদ্রে মাছ ধরা ট্রলির জালে আটকে এটি মারা যাওয়ায় তারা জাল কেটে কচ্ছপটি ভাসিয়ে দিয়েছে। এটি উদ্ধার করতে পারলে জাত নির্ণয় করা যেতো। 


একাত্তর/এসি

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর