ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশ সদস্য আটক

আপডেট : ১৮ মে ২০২২, ০৩:০২ পিএম

বাগেরহাটের ফকিরহাটে এক নারীকে (৪০) ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশের এক সদস্যকে আটক করেছে পুলিশ। 

এ ঘটনায় মঙ্গলবার (১৭ মে) রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে একজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করলে অভিযুক্তকে আটক করা হয়।  

আটক গ্রাম পুলিশ সদস্যের নাম মোস্তফা শেখ (৪৫)। তিনি শুভদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশে কর্মরত। 

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার (১৬ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে ওই নারী তার হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে একটি বিলে যান। 

এসময় শুভদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোস্তফা শেখ তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। 

এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মোস্তফা শেখকে আসামি করে থানায় একটি মামলা করলে রাতেই ঘনশ্যামপুর এলাকা থেকে অভিযুক্তকে আটক করে পুলিশ। 

আরও পড়ুন: গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন

স্থানীয়রা জানান, উক্ত গ্রাম পুলিশ সদস্যের নামে এলাকায় একাধিক নারীকে উত্যক্ত করার অভিযোগ রয়েছে। 

এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান জানান, ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।


একাত্তর/এসজে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর