পদ্মায় পানি বৃদ্ধিতে পাটুরিয়ায়-দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত

আপডেট : ২০ মে ২০২২, ০৩:০১ পিএম

পদ্মায় পানি বৃদ্ধির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

শুক্রবার (২০ মে) সরেজমিনে দেখা গেছে হঠাৎ করে পানি  বৃদ্ধির কারণে পাটুরিয়ার পাঁচটি ফেরিঘাটের মধ্যে তিনটিই পানিতে তলিয়ে গেছে। বাকী দুইটি ঘাট দিয়ে যানবাহন ওঠানামা করানো হচ্ছে। 

তলিয়ে যাওয়া ঘাট তিনটি ওপরে উঠানোর কাজ করছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।  

এদিকে, অগ্রাধিকারভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করায় ঘাটে অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেড়ে যাচ্ছে। নদী পারের অপেক্ষায় এরই মধ্যে আটকে পড়েছে আট শতাধিক ট্রাক।  এছাড়াও ঘাট অপ্রতুলতায় প্রতিটি বাসেরও ফেরি পার হতে সময় লাগছে দেড় থেকে দুই ঘণ্টা।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, হঠাৎই পদ্মায় পানি বেড়ে পাটুরিয়ার ঘাটগুলোর ওপর পানি চলে এসেছে।  একটি ঘাট সংস্কার করা হলো হলেও এখনো দুইটি ঘাট অকেজো রয়েছে। ১ নং ফেরিঘাট এবং ৫ নং ফেরিঘাটের পন্টুন এখনো পানির নীচে তলিয়ে আছে। 

তিনি আরও জানান, ৩ নম্বর ফেরিঘাট নতুন করে সংস্কার করার পর ২,৩,৪নং ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ। 

ঘাট সংকট, নদীতে প্রবল স্রোত এবং পানি বৃদ্ধির কারণে পাটুরিয়া ফেরি ঘাটে প্রায় হাজারখানেক পণ্যবোঝাই ট্রাক আটকে আছে বলে জানান তিনি। 

এছাড়াও বেলা বাড়ার সাথে সাথে দূরপাল্লার পরিবহন এবং ব্যক্তিগত ছোট গাড়িরও দীর্ঘ সারি তৈরি হয়েছে পাটুরিয়া ঘাটে। পাটুরিয়া ফেরিঘাটে ১৭টি ফেরি  দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার চলছে।


একাত্তর/জো 

ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পৌনে এক ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিলো। পরে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু হয়।
ঘন কুয়াশায় টানা কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় ১০ ঘণ্টা ও আরিচা-কাজিরহাট নৌরুটে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
আরিচা-কাজিরহাট নৌরুটের অ্যাপ্রোচ চ্যানেলে নাব্য সংকটের কারণে শনিবার সন্ধ্যা ৬টা থেকে আবারও ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর