দুই সন্তান ও স্ত্রীকে গলাকেটে হত্যায় স্বামী গ্রেপ্তার

আপডেট : ২২ মে ২০২২, ০৩:৫৬ পিএম

নরসিংদীর বেলাবতে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় নিহত রহিমা বেগমের স্বামী গিয়াসউদ্দিন শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পিবিআই। 

রোববার (২২ মে) সকালে বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটার পর দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। 

নরসিংদী পিবিআই এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, গিয়াসউদ্দিন শেখের  আচরণ সন্দেহজনক থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে তাকে পিবিআই কার্যালয়ে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন। 

আরও পড়ুন: নিজ বাড়ি থেকে মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার

উল্লেখ্য, রোববার সকাল ৮টার দিকে নিহতদের বাড়ীর প্রতিবেশীরা তাদের মৃতদেহগুলো ঘরের ভিতর পড়ে থাকতে দেখে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। 

এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা, সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে তদন্ত চালায়।


একাত্তর/এসজে

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর