সিএনজি চাপায় মোটরসাইকেল চালক নিহত, আরোহী আহত

আপডেট : ২৩ মে ২০২২, ১০:২৬ এএম

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সিএনজি চাপায় এক ভাঙ্গারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।

রোববার (২২ মে) রাত সাড়ে ৮টায় ঘোড়াশালের শহীদ ময়েজউদ্দিন সেতুর টোলপ্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মাসুদ মিয়া (৩৫) ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি ঘোড়াশাল বাজারে ভাঙ্গারির ব্যবসা করতেন। আহতের নাম সুজন। 

পুলিশ জানায়, রাতে মাসুদ ও তার বন্ধু সুজন মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী জেলা গাজীপুরের কালীগঞ্জ থেকে ফিরছিলেন। 

রাত সাড়ে ৮টায় শহীদ ময়েজউদ্দিন সেতুর টোলপ্লাজা অতিক্রম করে ঘোড়াশাল রোডে আসার পথে সড়ক সংস্কারের একটি ডিভাইডারে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে দুজন ছিটকে পড়েন। 

পরে পিছন থেকে আসা একটি সিএনজি তাদের দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ মিয়ার মৃত্যু হয়। 

পরে স্থানীয়রা গুরুত্বর আহত সুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর