শেরপুরে ৪২‌ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

আপডেট : ২৮ মে ২০২২, ০৮:৪৩ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে অভিযান শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার (২৮ মে) সকাল থেকে সারাদেশের মতো শেরপুরেও অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

অভিযানে জেলার মোট ৪২‌টি ক্লি‌নিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, অভিযানে জেলা সদ‌রের ৭২‌টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ২৬‌টি, শ্রীবরদী‌তে ছয়টির ম‌ধ্যে ছয়টি, ঝিনাইগাতী‌তে পাঁচটির ম‌ধ্যে তিনটি, না‌লিতাবাড়ী‌তে ১১টির মধ্যে পাঁচটি ও নকলা‌তে সাতটির ম‌ধ্যে দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ ঘোষণা ক‌রা হয়েছে।

আরও পড়ুন: নিজেদের টাকায় পদ্মাসেতু তৈরি যেনতেন বিষয় নয়: মাহী বি চৌধুরী

জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য‌ ব‌লেন, জেলায় ২৮টি ক্লিনিক ও ১১১টি ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন রয়েছে। তবে দীর্ঘদিন থেকে কার্যক্রম পরিচালনা করায় অনেক মালিক পক্ষ লাইসেন্স নবায়ন করেননি। তাই জেলায় মোট ৪২‌টি ক্লি‌নিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে। বাকিগু‌লোকে যদি শর্ত সাপেক্ষে প্রয়োজনীয় কাগজ প্রস্তুত করে ১৫ দিনের মধ্যে আবেদন করে, তাহ‌লে যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হ‌বে।


একাত্তর/এসি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর