ইজিবাইক চালককে মারপিট করে যাত্রীকে ধর্ষণে গ্রেপ্তার এক

আপডেট : ২৯ মে ২০২২, ১১:০৭ এএম

নেত্রকোনার মদনে ইজিবাইক চালককে মারপিট করে এক নারী যাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৮ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি থেকে বাররি বাজারে আসার পথে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম বিকাশ চন্দ্র (৩৮)। রোববার তাকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হবে বলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম নিশ্চিত করেছেন। 

ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ধর্ষণ মামলায় অভিযুক্ত বিকাশ নামে এক ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

আরও পড়ুন: ইজিবাইকের চালককে মারধর করে যাত্রীকে ধর্ষণের অভিযোগ

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় এক নারী যাত্রী ইজি বাইকে করে মদন থেকে কেন্দুয়া যাওয়ার পথে উপজেলার বাড়রী নামক স্থানে তিন যুবক ওই ইজিবাইকে যাত্রী বেশে ওঠেন। 

পরে সুযোগ বুঝে চালককে মারপিট করে ওই নারীকে নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেন এক যুবক। ওইদিন রাতেই ভুক্তভোগীর ভাই অজ্ঞাত তিনজনের নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ধর্ষণ মামলায় অভিযুক্ত বিকাশ নামে এক ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রোববার তাকে নেত্রকোনা কোর্টে প্রেরণ করা হয়েছে। 


একাত্তর/এসজে

নেত্রকোনায় একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে গান বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 
নেত্রকোনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নেত্রকোনার মদনে ১২ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় প্রধান অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ ওরফে মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 
নেত্রকোনার মদনে ১২ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলার প্রধান আসামি শিক্ষক মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর