ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু, আহত এক

আপডেট : ৩০ মে ২০২২, ০৯:৫৭ এএম

শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাকের চাপায় পিষ্ট হ‌য়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হ‌য়ে‌ছেন মোটরসাইকেলের আরেক আরোহী।  

রোববার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার কৈরোড-তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত দুলাল শেরপুর সদর উপজেলার চককুমরী গ্রামের আব্দুল হালিমের ছেলে। আহত মোটরসাইকেল আরোহীর নাম রমজান আলী। 

পুলিশ জানায়, দুলাল, রমজান আলী ও আজম নামের তিনজন বা‌ড়ি থে‌কে মোটরসাইকেলযোগে ঝিনাইগাতীতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। 

আরও পড়ুন: পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

এসময় উপজেলার কৈরোড-তেঁতুলতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক দুলাল। 

আর গুরুতর আহত অবস্থায় আরোহী রমজান আলীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক মো. মাসুদ জানান, এ ঘটনায় ট্রাকটিকে আটক করতে পারলেও পলাতক রয়েছে চালক।


একাত্তর/এসজে 
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর