পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ৩০ মে ২০২২, ০৯:৫৬ এএম

যশোরে পূর্বশত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। 

নিহত যুবকের নাম আফজাল হোসেন (৩৫)। তিনি  নাজিরশঙ্করপুর এলাকার সলেমান শেখের ছেলে। 

রোববার (২৯ মে) রাত ৮টার দিকে শহরের নাজিরশঙ্করপুর সিটি মডেল একাডেমির সামনে এ ঘটনা ঘটে। 

নিহতের বাবা সলেমান শেখ জানান, পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার সুমন ওরফে টেরা সুমনের নেতৃত্বে কয়েকজন যুবক আফজালকে শঙ্করপুর চাতালের মোড় এলাকা থেকে ধাওয়া দিয়ে মডেল একাডেমির সামনে এনে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন বলেন, আফজালকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু, আহত এক

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, পূর্বশত্রুতার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে আফজাল একবার টেরা সুজনকে কুপিয়ে জখম করেছিল। তাদের দুই জনের নামেই থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকে পুলিশি তৎপরতা চলছে।


একাত্তর/এসজে

বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর