বাঁশবোঝাই ভ্যানে ধাক্কা, বুকে বাঁশ ঢুকে ভ্যানচালকের মৃত্যু

আপডেট : ৩০ মে ২০২২, ০৩:৪১ পিএম

বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের মূলঘর এলাকায় দাড়িয়ে থাকা বাঁশবোঝাই একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে অপর ভ্যানচালক নিহত হয়েছেন। 

সোমবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মূলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ভ্যানচালকের নাম আ. রহিম হাওলাদার (৬০)। তিনি মূলঘর গ্রামের কদম আলী হাওলাদারের পুত্র। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ভ্যানচালক রহিম হাওলাদার ফকিরহাট থেকে ফলতিতা যাওয়ার জন্য রওনা দেন। 

আরও পড়ুন: শ্রমিকের চোখ উপড়ানো ও গোপনাঙ্গ কাটা মরদেহ উদ্ধার

মূলঘর এলাকায় এসে পৌঁছালে তিনি ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে বুকের মাঝখানে বাঁশের আগা ঢুকে গুরুত্বর আহত হন তিনি। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


একাত্তর/এসজে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর