শ্রমিকের চোখ উপড়ানো ও গোপনাঙ্গ কাটা মরদেহ উদ্ধার

আপডেট : ৩০ মে ২০২২, ০২:১৯ পিএম

যশোরের বাঘারপাড়ায় চোখ উপড়ে, শ্বাসরোধ করে ও গোপনাঙ্গ কেটে এক ধানকাটা শ্রমিককে হত্যা করা হয়েছে। 

রোববার (২৯ মে) রাতে উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়ার বেনজির আহম্মেদের বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন। নিহত নকিম উদ্দিন (৬০) বাঘারপাড়া উপজেলার ধুপখালী গ্রামের মৃত দলিলুদ্দিন মোল্লার ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে উপজেলার ছাতিয়ানতলা বাজার থেকে ধান কাটার জন্য তিনজন শ্রমিক ভাড়া করে নিয়ে আসেন কৃষক বেনজির আহম্মেদ।

এদের মধ্যে একজন রোববার বিকালে চলে যান। বাকি দুইজন শ্রমিক রাতে খাওয়া-দাওয়া শেষ করে বেনজিরের বাড়ির একটি কক্ষে ঘুমাতে যান। 

আরও পড়ুন: গাইবান্ধায় মাদক মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

সোমবার সকাল ৬টায় ওই দুই কৃষককে ঘুম থেকে ডেকে তুলতে গিয়ে বেনজির ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরের ভেতরে গিয়ে তিনি দেখেন চোখ উপড়ানো ও গোপনাঙ্গ কাটা অবস্থায় নকিম উদ্দিন পড়ে আছেন ও অপরজন পালিয়ে গেছেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

যশোর গোয়েন্দা পুলিশের ওসি রুপম কুমার জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে ধরার জন্য অভিযান চলছে। 


একাত্তর/এসজে

যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর