প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

আপডেট : ৩০ মে ২০২২, ১০:৫২ পিএম

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় সিটি গ্রুপের প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সোমবার (৩০ মে) রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রেণে কাজ শুরু করে ৯টা ১৮ মিনিটে। এরপর তাদের সাথে দুই ধাপে যুক্ত হয় আরো দশটি টিম।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের তিব্রতা বৃদ্ধি পাওয়ায় একযোগে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি টিম।

তবে, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন: ঢাকায় গাঁজা দিয়ে তৈরি খাবার পৌঁছে দেয়া হতো ক্রেতার বাড়িতে

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ারসার্ভিসের ১১টি ইউনিট।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, এখন পর্যন্ত ১১ ইউনিট পাঠানো হয়েছে। আরো কয়েকটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। লাগলে পাঠানো হবে।


একাত্তর/আরএ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে অবস্থিত ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’র ভয়াবহ আগুনে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ থাকা...
রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এই আগুনের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোট আটটি ইউনিট।  
গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় ‘সুপ্রিম গার্মেন্টস’ নামের একটি পোশাক কারখানার কার্টুন ও সুতার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা সাড়ে তিন ঘণ্টার...
চলতি অর্থবছরের প্রথমার্ধে দুবাইয়ের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনের নিট মুনাফা কমেছে ৬৬ শতাংশ। বছরের প্রথম ছয় মাসে সংস্থাটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৩.৩ বিলিয়ন দিরহাম বা ৯০৩ মিলিয়ন ডলারে।
শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েই আগামীর একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে কোমলমতি শিশুদের শুধু...
দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে যারা ষড়যন্ত্র করছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতোই জনগণ তাদের ঐক্যবদ্ধভাবে উপযুক্ত জবাব দেবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন...
জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমীনের পদত্যাগ: জামায়াত জোট ও নারী অধিকার অবমূল্যায়নের অভিযোগ, জামায়াতের সঙ্গে জোট ও আদর্শচ্যুতির অভিযোগ এনে এনসিপি ছাড়লেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর