কুমিল্লায় পাল্টাপাল্টি অভিযোগে জমে উঠেছে ভোটের মাঠ

আপডেট : ৩১ মে ২০২২, ০৯:১০ পিএম

অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম কুমিল্লা সিটির ভোটের মাঠ। লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ সাবেক মেয়র মনিরুল হকের।

আর প্রচারে বাধা দেয়ার অভিযোগ আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিনের। তবে, আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হকের দাবি, নৌকার জোয়ার দেখে মিথ্যা অভিযোগ করছে প্রতিপক্ষরা।

সাবেক মেয়র দীর্ঘদিন দায়িত্বে থাকলেও কুমিল্লা মহানগরে যানজট আর জলাবদ্ধতার সমাধান হয়নি। এসব কারণে চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। সময় যত গড়াচ্ছে, ততই এসব ইস্যুতে জমজমাট নগর ভোটের মাঠ।

গণসংযোগ, স্লোগান, প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে মঙ্গলবার সকালে কান্দিরপাড় থেকে প্রচারে নামেন সাবেক মেয়র ও বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক। বলেন, লিখিত অভিযোগ করা হলেও কমিশন কোন ব্যবস্থা নিচ্ছে না।

বিএনপির আরেক বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিনও নেতাকর্মী নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। নগরের রাম ঘাটলা থেকে দিনের প্রচার শুরু করেন ঘোড়া প্রতীকে লড়া এই প্রার্থী। দলের সমর্থন ছাড়া কেন নির্বাচনে-এমন প্রশ্নের জবাবও দিলেন তিনি।

এদিকে প্রতিদ্বন্দ্বীদের সব অভিযোগ উড়িয়ে দিলেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। বলেন, নৌকার জোয়ার দেখেই তাদের এসব অভিযোগ।

রিটার্নিং অফিসার বলেছেন, অভিযোগের ভিত্তিতে বেশকিছু ব্যবস্থা নেয়া হয়েছে। প্রচারে সবাই সমান সুযোগ পাচ্ছেন। আচরণবিধি ভঙ্গ করলেই সতর্ক ও জরিমানা করা হচ্ছে।

আরও পড়ুন: যুগপৎ আন্দোলনে একমত হলো বিএনপি ও গণসংহতি

ভোটাররা বলছেন, নাগরিকদের নিরাপত্তা ও নারীদের সুরক্ষায় যারা কাজ করবেন তাদেরই বেছে নেবেন তারা। ১৫ জুন ১০৫ টি কেন্দ্রে ভোটিং মেশিনে জনপ্রতিনিধি নির্বাচন করবেন ভোটাররা।

একাত্তর/আরএ

রাত পোহালেই কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচন। শনিবার সকাল থেকে শুরু হবে ভোটগ্রহণ। সিটির ২৭টি ওয়ার্ডে ১০৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। শুধু কেন্দ্র নয় পুরো কুমিল্লাকে...
কুমিল্লা সিটির ভোটে এবার মেয়র পদে জয়-পরাজয়ের অন্যতম নির্ধারক হবে শহরতলীর অবহেলিত এলাকার ভোট। যেখানে এখনও কোনো নাগরিক সুযোগ-সুবিধা পৌঁছেনি। এসব এলাকার ভোটাররা বলছেন, সিটি নির্বাচন এলে প্রতিবারই তারা...
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর