পদ্মাসেতু উদ্বোধন: সমাবেশ সফলের লক্ষ্যে বাংলাবাজার ঘাটে আওয়ামী লীগের প্রতিনিধিদল

আপডেট : ০২ জুন ২০২২, ০১:৪৬ পিএম

পদ্মা সেতুর উদ্বোধন হবে আগামী ২৫ জুন। ওইদিন বেলা ১১টায় কাঁঠালবাড়ি প্রান্তে সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও দিনব্যাপী সেখানে নানান আয়োজন থাকবে।

পদ্মা সেতুর উদ্বোধনের দিন আওয়ামী লীগের এ সমাবেশে ১০ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছে ক্ষমতাসীন দলটি।

সেতু উদ্বোধন উপলক্ষে ঘোষিত সমাবেশ সফল করতে বৃহস্পতিবার (২ জুন) সকালে ঢাকা থেকে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল মাদারীপুরের বাংলা বাজার ঘাট এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নিয়ে দেশের মানুষের স্বপ্নের শেষ নেই। ২৫ জুন মানুষের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। এ দিনটি ঘিরে সারাদেশে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ব্যাপক। এটি কীভাবে উদযাপিত হবে, তা নিয়ে আমরা আজ ঘাট এলাকা পরিদর্শন করে প্রাথমিক পরিকল্পনা করেছি।

image


তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের পর আওয়ামী লীগের জনসভা হওয়ার কথা রয়েছে। পদ্মাপারের কাঁঠালবাড়ি ফেরিঘাটে বেলা ১১টায় এ সমাবেশ শুরু হবে। আমরা এ কর্মসূচি সফল করতে চাই। এ সমাবেশ ঘিরে দক্ষিণাঞ্চলের ২১ জেলা ও ঢাকার আশপাশের মানুষের ব্যাপক উপস্থিতি হবে। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান হবে। এরপর সেখানে কালচারাল অনুষ্ঠান হবে। আশা করছি, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে যে জনসভা হবে, সেখানে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে বিশাল জনসমুদ্রে পরিণত হবে। এ জনসমুদ্র হবে উৎসবের জনসমুদ্র।

বাহাউদ্দিন নাছিম বলেন, জনসভা সফল করতে আমরা সবার সহযোগিতা চাই। সেখানে সবার অংশগ্রহণকে আমরা স্বাগত জানাবো। পদ্মা সেতু সারাদেশের মানুষের আকাঙ্ক্ষা। এটা নিয়ে যদি কেউ কোনো নীল-নকশা করে, তাহলে দেশের জনগণই তাদের উপযুক্ত জবাব দেবে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বলেন, পদ্মা সেতুর উদ্বোধন আমাদের জন্য খুবই আনন্দের। এর গুরুত্ব ও তাৎপর্য দেশের সচেতন মানুষ মাত্রই জানেন। পদ্মা সেতু দক্ষিণবঙ্গের মানুষের অর্থনৈতিক মুক্তির শেকড়। এতে আমাদের অর্থনীতিতে পরিবর্তন আসবে। তাই পদ্মা সেতুর উদ্বোধনের দিনটি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধনের দিনে ১০ লাখ লোকের সমাবেশ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মুন্সিগঞ্জ, ঢাকা ও এর আশপাশ থেকে সবচেয়ে বেশি মানুষ আসবে। এছাড়া বরিশাল বিভাগ থেকে লোকজন আসবে। আমরা মূল সমাবেশের আগে সেসব অঞ্চলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়েও মিটিং করবো। আমদের চিফ হুইপের নির্বাচনী এলাকা শিবচরে এ মিটিংয়ের আয়োজন করা হবে।

পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, অ্যাডভোকেট আফজাল হোসেন, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।


একাত্তর/আরএ

স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
নোয়াখালীতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কুড়িগ্রামে সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা কার্যালয় লেখা ব্যানার টাঙানো হয়। পরে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতাকর্মীরা পরিত্যক্ত রাজনৈতিক কার্যালয়টি...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর