ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

আপডেট : ০৩ জুন ২০২২, ০১:৫২ পিএম

বান্দরবান জেলার লামা উপজেলায় নিজ বসত ঘরের পাশের মুরগির খামারের ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের অংশারঝিরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত গৃহবধূ পারভিন আক্তার (২৪) অংশারঝিরির বাসিন্দা আবছার উদ্দিনের স্ত্রী ও মৃত আবদুর শুক্কুরের মেয়ে। পারভিনের একটি শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্বামী আবছার উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা পারভিনকে মেরে ফেলেছে বলে শশুরবাড়িতে গিয়ে জানায় আবছার উদ্দিন। খবর পেয়ে ইউনিয়ন পরিষদ সদস্য হেলাল উদ্দিন ও পারভিনের ভাই জিয়াবুলসহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে পারভিনের মরদেহের সুরতহাল দেখে ও কথাবার্তায় সন্দেহ হলে তারা আবছার উদ্দিনকে আটকে শুক্রবার সকালে পুলিশ সোপর্দ করেন। 

পারভিন আক্তারের ভাই জিয়াবুল হক জানান, আবছার উদ্দিন ও ফোরকান দুই চাচাতো ভাই এবং তাদের বাড়ি পাশাপাশি হওয়ায় তাদের মধ্যে বিভিন্ন সময় হাঁস-মুরগি ও ছাগল নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে সম্প্রতি ফোরকানের একটি ছাগল কেটে দেয় আবছার উদ্দিন। 

তিনি আরও জানান, একদিন আগেই পাড়ার জনৈক মাওলানা নুর মোহাম্মদের পুকুরে ফোরকান উদ্দিনের শিশু পুত্র তানভীরের ভাসমান মরদেহ পাওয়া যায়। স্বজনদের সন্দেহ হয়, এ ঘটনায় আবছার উদ্দিন জড়িত থাকতে পারে। এই সন্দেহ এড়াতে আবছার গভীর রাতে নিজের স্ত্রী পারভিন আক্তারকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে ফোরকানদের ফাঁসানোর চেষ্টা করছে বলে মনে হচ্ছে। 

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পারভিনের স্বজনদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কথাবার্তায় সন্দেহ হলে তার স্বামী আবছারকে আটক করি। পুকুরের থেকে ভাসমান শিশুপুত্রের মরদেহ উদ্ধার ও স্ত্রী পারভিনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় যোগসূত্র রয়েছে বলে তারও মনে হচ্ছে বলেও জানান তিনি। 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী বলেন, গৃহবধূ পারভিন আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার সাথে জড়িত সন্দেহে স্বামী আবছার উদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনার তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  


একাত্তর/জো 

পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর বছরে ছয় লাখ টাকা চাঁদা দাবির মুখে চরম নিরাপত্তাঙ্কায় চার দিন ধরে বান্দরবান–থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁদা না দিলে যাত্রী ও পরিবহনশ্রমিকদের অপহরণ এবং বাসে অগ্নিসংযোগের...
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর