ট্রেনের ধাক্কায় পিকআপের দুই যাত্রী নিহত, আহত তিন

আপডেট : ০৪ জুন ২০২২, ০৩:১৬ পিএম

নরসিংদীর রায়পুরায় আমিরগঞ্জের হাসনাবাদ রেল ক্রসিংয়ে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় পিকআপের দুই যাত্রী নিহত হয়েছেন। 

শনিবার (০৪ মে) দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার রেল ক্রসিংয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের বিস্তারিত পরিচয় মেলেনি।

স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের পাশে হাসনাবাদ বাজার রেল ক্রসিং পার হচ্ছিলো একটি যাত্রীবাহী পিকআপ ভ্যান। পিকআপটি কোনো দিকে না দেখেই রেল লাইনের ওপর উঠে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় পিকআপটি। 

জানা গেছে, এসময় ঘটনাস্থলেই দুইজন মারা যায় এবং তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। 

নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক ইমায়েদুল জাহেদী বলেন, পিকআপের চালকসহ মোট পাঁচজন যাত্রী ছিল গাড়িটিতে। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 


একাত্তর/জো 

নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) ভোরে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁও এলাকায় স্থানীয়...
নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। 
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর