নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে এক নারী নিহত, আহত ১০

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০১:২৫ পিএম

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। 

সোমবার (২১ জুলাই) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত মোমেনা বেগম (৪৫) একই এলাকার আক্তার হোসেনের স্ত্রী এবং হানিফ মাস্টারের সমর্থক ছিলেন।  

স্থানীয়রা জানান, রায়পুরা উপজেলার সায়েদাবাদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই হানিফ মাস্টারের অনুসারীদের সাথে এরশাদ এবং ফিরোজ মেম্বার অনুসারীদের বিরোধ চলছিলো। 

এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে হানিফ মাস্টারের অনুসারীদের ওপর অতর্কিত হামলা চালায় যুবলীগের অনুসারী এরশাদ ও ফিরোজ মেম্বারের লোকজন। এসময় এলোপাতারি গুলি এবং দেশীয় অস্ত্রের আঘাতে দু'পক্ষের অন্তত ১০জন আহত হন। 

এদিকে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মোমেনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয় মরদেহ। 

অন্য আহতদের নরসিংদীর জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় এক নারী নিহত হয়েছেন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরবিএস
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর