লাইভ করতে গিয়ে বিস্ফোরণে প্রাণ গেল তরুণের

আপডেট : ০৫ জুন ২০২২, ০৫:৫৭ পিএম

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ফেসবুকে লাইভ করছিলেন তরুণ অলিউর রহমান। একপর্যায়ে বিস্ফোরণের শব্দের সাথে লাইভ বন্ধ হয়ে যায়। পরে তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে। 

বিষয়টি নিশ্চিত করেছেন তার এক সহকর্মী রুয়েল ও পরিবারের পক্ষ থেকে চাচা সুন্দর আলী। 

জানা গেছে, অলিউর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্ৰামের আশিক মিয়ার ছেলে। তিনি সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শ্রমিকের কাজ করতেন।

বিএম কনটেইনার ডিপো থেকে রাত শনিবার ১১ টায় ফেসবুকে লাইভে যুক্ত অলিউর। লাইভ চলাকালীন সময়ে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর থেকে তার লাইভটি অন্ধকার দেখা যাচ্ছিল। বিস্ফোরণের পর থেকে নিখোঁজ ছিলেন লাইভে থাকা অলিউর রহমান।

অলিউর রহমানের সহকর্মী রুয়েল জানান, বিস্ফোরণের আগে আগে তারা খাবার খাওয়ার জন্য ডিপো থেকে চলে আসলেও লাইভ করার জন্য অলিউর সেখানে থেকে যায়। পরে তার লাইভে বিস্ফোরণ দেখে ঘটনাস্থলে গিয়ে অলিউরকে আর জীবিত পাননি তারা।

অলিউরের ক্ষতবিক্ষত মরদেহ চট্টগ্ৰাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলেও জানান তিনি। 

অলিউর রহমানের চাচা সুন্দর আলী জানান, অলিউরের মরদেহ আনার জন্য তিনি চট্টগ্রাম যাচ্ছেন। 


একাত্তর/জো 

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে গ্যাস লিকেজের ঘটনায় বিষক্রিয়ায় এখন পর্যন্ত আটজন শ্রমিক নিহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর