শ্রীনগরে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ০৫ জুন ২০২২, ০৪:১৭ পিএম

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক যুবক গ্রেপ্তার হয়েছে।

শনিবার (৪ মে) সন্ধ্যার দিকে উপজেলার রাঢ়িখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া যুবকের নাম শাহিন। উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের দক্ষিণ মান্দ্রা এলাকার মৃত ফরিদ খানের ছেলে তিনি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০’র সদস্যরা গুলিভর্তি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তলসহ শাহিনকে গ্রেপ্তার করে শ্রীনগর থানায় হস্তান্তর করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, রাতে শাহিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/জো 

মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে প্রাইভেট কার উল্টে তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬টায় শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জে মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস চাকা ফেটে যাওয়ায় মেরামতের জন্য দাঁড়িয়ে ছিলো। এসময় বাসটির পেছনে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বাসের তিন যাত্রী ও ট্রাক চালকের এক সহকারী। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর