মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত এক, আহত ১২

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১২:১২ পিএম

মুন্সীগঞ্জে মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস চাকা ফেটে যাওয়ায় মেরামতের জন্য দাঁড়িয়ে ছিলো। এসময় বাসটির পেছনে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (১ আগস্ট) ভোরে জেলার শ্রীনগর উপজেলার কামারখোলা ব্রিজের ওপর মাওয়ামুখী লাইনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম কুদ্দুস চান মিয়া (৭০)। তিনি ময়মনসিংহ জেলা নান্দাইল এলাকার বাসিন্দা। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

দুর্ঘটনার শিকার আলিফ আলিফা বাসের যাত্রীরা জানান, ময়মনসিংহ গৌরীপুর হতে বাসটি ফরিদপুর জাকের পার্টির দরবার শরিফ উদ্দেশে যাচ্ছিলো। ওই এলাকায় এলে বাসের পেছনের চাকা ফেটে যায়। এসময় মেরামতের জন্য বাসটি দাঁড়িয়ে ছিল। তখন পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। 

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ভোর পাঁচটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধারসহ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। 

তিনি জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

একাত্তর/এসি
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর