মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, নিহত চার, আহত ১৫

আপডেট : ২৮ জুন ২০২৫, ১১:০৩ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বাসের তিন যাত্রী ও ট্রাক চালকের এক সহকারী। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত তিনটার দিকে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় এক্সপ্রেসওয়েটির হাঁসাড়া অংশে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের যাত্রী জালাল উদ্দিন, জিল্লুর রহমান, ডা. হালিম ও ট্রাকের সহকারী মো. হাসিব।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ জানান, গভীর রাতে ঢাকামুখী বাস হামদান এক্সপ্রেস চলমান ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ঘটনা স্থলে বাসের দুই যাত্রী মারা যান। আর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বাসের আরেক যাত্রী ও ট্রাকের সহকারীর মৃত্যু হয়। 

তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। 

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, মরদেহ দুটি তাদের থানায় রয়েছে। আর বাকি দুটি ঢামেক মর্গে আছে। বাস ও ট্রাক দুটি জব্দ করা হয়েছে। 

একাত্তর/এসি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর