মেয়ের আকিকা দেওয়া হলো না মনিরের

আপডেট : ০৬ জুন ২০২২, ১২:২৫ পিএম

‘মা ঈদে বাড়ি আসমু। কয়েকদিন বাড়িতে থেকে মেয়ের আকিকা দিমু। আমার জন্য দোয়া করবেন। ঈদে বড়ো ভাইয়াও বিদেশ থেকে বাড়ি আসবে। আপনি সময়মতো ওষুধ খাবেন’- কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনে নিহত ফায়ার সার্ভিস কর্মী মনিরুজ্জামান মনির মা শরীফা বেগম।

মনির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউপির নাইয়ারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত ছানু মিয়ার ছেলে। 

রোববার সকালে ছেলের মৃত্যুর খবর পাওয়া মা শরীফা বেগম নাতনীর জন্য সরকারের দৃষ্টি কামনা করেছেন। 

স্থানীয়রা জানায়, ২০১৬ সালে ফায়ার সার্ভিস কর্মী হিসেবে চাকরি নেন মনিরুজ্জামান মনির। দুই মাস আগে মনির ঢাকা থেকে চট্টগ্রাম সীতাকুণ্ডে বদলি হয়ে আসেন। সাত বছর চাকরি জীবনে সাহসী ফায়ার কর্মী একাধিকবার পদকও পান তিনি। তিন বছর আগে বিয়ে করেন, সংসার রয়েছে জান্নাতুল মাওয়া নামের দেড় মাসের একটি কন্যা রয়েছে।

image

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মানুষদের বাঁচাতে গিয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ হন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে মনিরুজ্জামান মনির সবার ছোট। 

এ বিষয়ে নিহতের বোনের জামাই আব্দুল কাইয়ুম বলেন, মনির সর্বশেষ রাতে তার বোনকে ফোন করে বলে, পানি নেই। পানি না থাকলে তারা মারা যাবে। এরিমধ্যে সে অসুস্থ হয়ে পড়ে। তখন জানায়, ভালো লাগছে না এবং তার জন্য দোয়া করতে।

আরও পড়ুন: ঘরে অন্তঃসত্ত্বা বধূ, এখনও নিখোঁজ পরিবারের একমাত্র অবলম্বন

পরে রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সকালে তার মৃত্যুর খবর পাই। 


একাত্তর/এসি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর