স্ত্রী-সন্তানকে ঘর থেকে তাড়িয়ে ঘরে আগুন

আপডেট : ০৮ জুন ২০২২, ০৬:১৮ পিএম

বাগেরহাটের শরণখোলায় স্ত্রী ও মেয়েকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে নিজের ঘরে আগুন ধরিয়ে দিলেন লাল মিয়া হাওলাদার নামের এক ব্যক্তি। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ জুন) রাত ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য খোন্তাকাটা গ্রামে। এ আগুনে বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। 

বাড়ির জমি বিক্রি নিষ্কণ্টক করতে লালমিয়া নিজেই ঘরে আগুন দিয়েছেন বলে তার স্ত্রীসহ পরিবারের অন্যরা অভিযোগ করেছেন।

লালমিয়ার স্ত্রী আয়শা বেগম বলেন, তার ছেলে আকাশ অনেক টাকা খরচ করে বাড়িতে একটি দু’তলা কাঠের ঘর তৈরি করে। কিন্তু গোপনে ১০ লাখ টাকায় বাড়ির জমি বিক্রি করে দেন তার স্বামী লালমিয়া। 

আরও পড়ুন: সলঙ্গায় বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

তাই জমি খালি করে ক্রেতাকে বুঝিয়ে দেয়ার জন্যই লালমিয়া স্ত্রী-সন্তানকে হুমকি দিয়ে ঘর থেকে নামিয়ে দিয়ে ঘরে আগুন দেন বলে অভিযোগ করেন আয়শা বেগম। 

তিনি বলেন, 'আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো ভেবে পাইনা। স্বামীর এমন পাশবিক কাণ্ডে স্থানীয়রাও হতবাক হয়ে গেছেন।'

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জন্মদাতা বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ক্ষোভে নিজ বসতবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এক মাদকাসক্ত যুবক। আগুনে বসতবাড়ির কয়েকটি কক্ষের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং পাশে...
মোংলা বন্দরের পশুর নদীতে একটি তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় ১২০০ টন কয়লা বোঝাই করে ডুবে গেছে ‘এমভি ফুলবাড়ী’ নামের একটি কার্গো জাহাজ। তবে জাহাজে থাকা ৯ জন স্টাফ নিরাপদে বেঁচে গেছেন।
বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের ধানক্ষেতে বাঘের পায়ের ছাপ ও চলাচলের চিহ্ন দেখা গেছে। লোকালয়ে বাঘের এই বিচরণের খবর ছড়িয়ে পড়লে পুরো গ্রামে তীব্র আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতি...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
জাপানে চার দিনের সফল সরকারি সফর শেষে দেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কিছুটা বিলম্বের মুখে পড়তে হয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর...
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় আটক ও পিবিআই হেফাজতে থাকা তাঁর ‘জুনিয়র বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন।...
সৌদি আরবের রাজধানী রিয়াদসহ একাধিক গুরুত্বপূর্ণ শহর, আন্তর্জাতিক বিমানবন্দর, তেল শোধনাগার ও সামরিক ঘাঁটিতে ছয় দফায় বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি...
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে নিয়ে ইউরোপীয় নেতাদের অতিরিক্ত আক্রমণাত্মক ও উস্কানিমূলক মন্তব্য না করার পরামর্শ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা মনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর