বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

আপডেট : ১০ জুন ২০২২, ০৮:৪৯ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে বড় ভাই আব্দুল মজিদ পলাতক রয়েছেন। নিহত ভাইয়ের নাম বাবলু মিয়ার (৪৫)।

শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া গ্রাম থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ওই দুই ভাই পাঁচলিয়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, পাঁচলিয়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর দুই ছেলে বাবলু মিয়া ও আব্দুল মজিদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জেরে শুক্রবার বিকেলে দুই ভাইয়ের মধ্যে বাক বিতন্ডা হয়। এর এক পর্যায়ে বড় ভাই আব্দুল মজিদ ছোট ভাই বাবলু মিয়াকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। 

পরে পরিবারের সদস্যরা তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে।


একাত্তর/এসএ

নরসিংদীর রায়পুরায় ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের সাত দিনের মাথায় স্ত্রীর হাতে খুন হয়েছেন স্বামী মেহেদী হাসান (২৭)। শুক্রবার (১৬ মে) দিনগত মধ্যরাতে পৌরশহরের মসজিদ পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ডাকাতের হামলায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশন রোডের ব্যবসায়ী ও বিএনপি‌ নেতা মো. মহসিন মিয়া নিহত হয়েছেন।
মৌলভীবাজারের বড়লেখায় ছুরিকাঘাতে এক ওয়ার্ড যুবদল নেতা নিহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর