ছেলের শাবলের আঘাতে প্রাণ গেলো বাবার

আপডেট : ২৭ মে ২০২৫, ০২:২২ পিএম

নরসিংদীর রায়পুরায় ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনায় অভিযুক্ত ছেলে মনির হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত কবির মিয়ার (৫০) মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, ছেলে মনির হোসেনকে নিয়ে দোচালা একটি ঘরে থাকতেন করিব হোসেন। ঘটনার দিন রাত আড়াইটার দিকে হঠাৎ শাবল দিয়ে মনির তার বাবাকে আঘাত করে। এক পর্যায়ে আহত কবির দৌড়ে পাশের একটি জমিতে চলে গেলে তাকে পেছন থেকে আবারো আঘাত করে অভিযুক্ত ছেলে। এতে ঘটনাস্থলেই কবিরের মৃত্যু হয়।

পরে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়।

প্রতিবেশী জয়নাল মিয়া জানান, কবির হোসেনের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার বড় মনির। এক বছর আগে সৌদিআরবে পাড়ি জমান মনির। সেখান থেকে বাড়ি ফিরে আসার পর তার মানসিক পরিবর্তন দেখা দেয়। এক পর্যায়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। ছয়মাস আগে দাদী, ফুফু ও চাচাতো বোনকে কুপিয়ে জখম করে মনির। ওই ঘটনায় করা মামলায় তিনমাস কারাগারেও ছিলেন তিনি। সেখান থেকে জমিনে ছেলেকে ছাড়িয়ে আনেন কবির। তারপর থেকে জমিতে নির্মাণ করা একটি দোচালা করে ছেলে নিয়ে বসবাস করতেন বাবা।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, প্রবাসফেরত ছেলের শাবলের আঘাতে কবির হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একাত্তর/আরএ
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর