ডাকাতের হামলায় বিএনপি‌ নেতা নিহত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৯ পিএম

ডাকাতের হামলায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশন রোডের ব্যবসায়ী ও বিএনপি‌ নেতা মো. মহসিন মিয়া নিহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ ইউনিয়নের নিশাপট গ্রামের মরহুম হাজ্বী আব্দুর রহিম মাষ্টারের বড় ছেলে।

স্থানীয়রা জানায়, রাত প্রায় ১২টার দিকে মহসিন মিয়া দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইলিয়াস মিয়াসহ পুলিশের মাধ্যমে খবর পান, ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি মোড়ে গাছ ফেলে ডাকাতি হচ্ছে। খবর পেয়ে সেখানে ছুটে যান মহসিন মিয়া ও ইলিয়াস।

কিন্তু ঢাকা-সিলেট মহাসড়কের ফারদিন-মারদিন হোটেলের কাছে যাওয়া মাত্রই ডাকাতরা তাদের ঘিরে ফেলে। এসময় ডাকাতরা ইলিয়াসের মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। কৌশলে মহসিন পালিয়ে যাবার সময় ডাকাতদল তাকে ধাওয়া করে। এরইমধ্যে চারদিকে ঘটনার জানাজানি হলে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পালিয়ে যায়।

পরে খোঁজাখুঁজি করে শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠের কাছে থেকে মহসিন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ডাকাতির সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

একাত্তর/আরএ
হবিগঞ্জের লাখাই উপজেলায় লোকালয়ে একটি শিয়ালের আক্রমণে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই গ্রামে এ ঘটনা ঘটে।
মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ এনে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর