অবৈধ সংযোগ কাটতে গিয়ে হামলায় বিদ্যুৎকর্মী নিহত

আপডেট : ১১ জুন ২০২২, ০২:২০ পিএম

বগুড়ায় অবৈধ বিদ্যুত সংযোগ বিছিন্ন করতে গিয়ে সংযোগকারীদের হামলায় মারা গেছেন পল্লী বিদ্যুতের অফিস সহকারী আব্দুল হান্নান। এসময় মারপিটের শিকার হয়ে আহত হয়েছেন পিরব পল্লী বিদ্যুতের রিজিওনাল অফিসার রাকিবুজ্জামানসহ আরো পাঁচজন। 

শুক্রবার (১০ জুন) এই ঘটনার পরে পুলিশ তাদের উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে।       

পল্লী বিদ্যুতের কর্মকর্তা আব্দুর রহিম জানান, আটমুল ইউনিয়নের ভাইয়ের পুকুর বাজার এলাকায় আবু সাঈদ তার বাড়ীর মিটার থেকে দীর্ঘদিন যাবত ডিস লাইনের ব্যবসায় অবৈধভাবে সংযোগ নিয়ে ব্যবসা করে আসছিলেন। এই খবর পেয়ে পিরব পল্লী বিদ্যুত অফিসের প্রধান রাকিবুজ্জামান তার লোকজন নিয়ে সেখানে উপস্থিত হন। 

এরপর তাদের লাইন কেটে মিটার নিয়ে আসার সময় বাড়ীর মালিক আবু সাঈদ ও তার ছেলে সোহেল রানা সবুজের নেতৃত্ব ৪০ থেকে ৫০ জন তাদের ঘিরে ফেলে। লাঠিসোঠা দিয়ে মারপিট করার এক পর্যায়ে আব্দুল হান্নান নামে পল্লী বিদুতের অফিস সহকারীর মৃত্যু হয়। এরপর বাকিদেরকে মাঝিহট্ট ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়। 

আরও পড়ুন: মেডিক্যাল টেকনোলজিস্টের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ থানা পলিশ তাদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতলে ভর্তি করে এবং ঘটনাস্থল থেকে আবু সাঈদ ও তার ছেলে সবুজসহ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে।  

শেষ খবর পাওয়া পযন্ত আব্দুল হান্নানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসমত উল্লাহ জানান, এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে এজহারনামীয় ১৮ জন এবং অজ্ঞাত আরও ৪০ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। 


একাত্তর/এসজে
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর