পটুয়াখালীতে নারী মাদক কারবারি আটক

আপডেট : ১১ জুন ২০২২, ০৫:২৬ পিএম

পটুয়াখালীতে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ওই নারীর কাছ থেকে ৩৪ পুরিয়া হেরোইন, ৫০ পিস ইয়াবা ও  মাদক বিক্রির নগদ এক লাখ ১১ হাজার টাকা জব্দ করা হয়েছে।

শনিবার (১১ জুন) বিকেল তিনটার দিকে পটুয়াখালী শহরের নবাব পাড়া এলাকার নিজ বাসা থেকে ওই নারীকে আটক ও মাদক জব্দ করা হয়।

আটক মাদক কারবারি নারীর নাম অনামিকা তালুকদার। তিনি ওই এলাকার বাসিন্দা।

পটুয়াখালী জেলার ডিবি পুলিশের ওসি কে এম আজমল হুদা জানান, অনামিকা দীর্ঘদিন ধরে নিজ বাসায় মাদকের কারবার করছিলেন। তার স্বামীও মাদক কারবারি। তাদের এই কর্মকাণ্ডে এলাকাবাসীও অতিষ্ঠ হয়ে উঠেছিল। গোপন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল তার বাসায় অভিযান চালিয়ে মাদক ও নগদ টাকা জব্দ করে।  তবে এসময় তার স্বামী বাসায় ছিলেন না, তাই তাকে আটক করা যায়নি। 

আরও পড়ুন: পারাবত এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে

তিনি আরও জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। 


একাত্তর/এসি

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর