অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি ধীরগতিতে ১২ ঘণ্টায় নদীর পানি ৩ সেন্টিমিটার কমে বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, রোববার (১২ জুন) সকালে আবার বৃষ্টি হয়েছে।
যদি টানা বৃষ্টি অব্যাহত থাকে পাশাপাশি পাহাড়ি নদীর ঢল আসে তাহলে উপজেলার নিচু এলাকা পানিতে ডুবে যাবার আশঙ্কা করছেন এলাকাবাসী।
পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক মোবারক হোসেন জানান, রোববার সকালে কলমাকান্দা উপজেলার প্রধান নদী উব্দাখালী নদীর ডাক বাংলা পয়েন্টে ১২ ঘণ্টায় ৩ সেন্টিমিটার কমে এখনও বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
একাত্তর/জো
