এখনও অনলাইনে রেলের টিকেট পায়না নীলফামারীর মানুষ

আপডেট : ১২ জুন ২০২২, ০৮:৫৫ পিএম

দেশের অধিকাংশ রেলওয়ে স্টেশন ডিজিটাল হলেও এখনও সেই ছোঁয়া লাগেনি নীলফামারী জেলা শহরের স্টেশনে। এখানকার মানুষের ভরসা স্টেশনে গিয়ে সেই হাতে লেখা টিকেট। আধুনিকায়নের এই সময়েও এমন অবস্থায় বিরক্ত জেলা শহরের বাসিন্দারা।

নীলফামারী রেলওয়ে স্টেশন সূত্র জানায়, চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে জেলা শহরের নীলফামারী স্টেশন হয়ে রাজশাহী রেলপথে আন্তঃনগর তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস, খুলনা রেলপথে সীমান্ত ও রূপসা এক্সপ্রেস, খুলনা মেইল এবং ঢাকা রেল পথে নীলসাগর এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করছে। এসব ট্রেনে প্রতিদিন অন্তত পাঁচ শতাধিক যাত্রীকে টিকেট দেওয়া হয়। 

এদিকে নীলফামারী রেলওয়ে স্টেশনটি জেলার অতি গুরুত্বপূর্ণ হলেও এই স্টেশনের যাত্রীরা পাচ্ছেন সেই আদিকালের টিকেটিং সেবা। জেলার সৈয়দপুর ও চিলাহাটি স্টেশনে অনলাইন ব্যবস্থা চালু করা হলেও জেলা শহরের যাত্রীরা এখনও স্টেশনে গিয়ে হাতে লেখা টিকিটে যাত্রীসেবা পাচ্ছেন। 

নীলফামারী শহরের ব্যবসায়ী ওয়ালিউর রহমান বলেন, আমাদের সময় এবং অর্থের অপচয় হচ্ছে। কোনো কারণে আসতে দেরি হলে টিকেট পাওয়া যায় না। আবার টিকেট পেলেও একই আসনের টিকেট দুইবার বিক্রি হওয়ায় বিড়ম্বনায় পড়েছি একাধিকবার।

রোববার দুপুরে নীলফামারী রেলওয়ে স্টেশনে এসেছিলেন জেলার কিশোরগঞ্জ উপজেলা আব্দুর রউফ। তিনি বলেন, আগামীকাল (১৩ জুন) সোমবার ঢাকা যাবো। কাউন্টারের এসে দেখি অনেক বড়ো লাইন। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর টিকেট পেয়েছি। 

টিকিট নিতে ওই স্টেশনের কাউন্টারের লাইনে দাঁড়িয়ে থাকা জেলা শহরে আবুল হোসেন বলেন, নীলফামারী স্টেশন সবসময় উন্নয়ন থেকে বঞ্চিত। এখানে শুধু অনলাইন ব্যবস্থা নয়, অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। 

নীলফামারী উন্নয়ন ফোরামের আহবায়ক আব্দুল ওয়াহেদ সরকার বলেন, আমরা দ্রুত আধুনিক টিকেটিং ব্যবস্থা চালুর দাবি জানাচ্ছি।

image


নীলফামারী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সফিকুল আলম ডাবলু বলেন, এ  জেলা থেকে রাজশাহী, খুলনা, ঢাকাসহ কয়েকটি আন্তঃনগর ট্রেনসহ ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত অন্তর্দেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন চালু রয়েছে। জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে নীলফামারী রেলওয়ে স্টেশনটির গুরুত্ব অনেক বেশি। কিন্তু স্টেশনটির সেবার মানের কোনো পরিবর্তন হয়নি। 

বাংলাদশে রেলওয়ে নীলফামারী স্টেশন টিকিট কাউন্টারের বুকিং সহকারী শামীম হোসেন বলেন, একটি টিকিট হাত লিখতে অনেক সময় লেগে যায়। এতে যাত্রীরা বিরক্ত হন। যখন দীর্ঘ লাইন জমে তখন তাড়াহুড়া করে টিকিট লিখতে গিয়ে অনেক সময় এক আসনের টিকেট দুইবার লেখা হয়ে যায়। 

আরও পড়ুন: ‘২৬ জুন সকাল ছয়টা থেকে পদ্মাসেতুতে গাড়ি চলবে’

বাংলাদেশ রেলওয়ে নীলফামারী স্টেশনের স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম রতন বলেন, অনলাইন ব্যবস্থা থাকলে এমন পরিস্থিতি তৈরি হবে না। অবিক্রিত টিকেট সার্ভারে দেখা যায়। স্টেশনে অনলাইন চালু হলে যেকোনো স্থান থেকে টিকেট কেনার সুযোগ পাবেন যাত্রীরা।

বাংলাদেশ রেলওয়ে প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) আহসান উল্লাহ ভুঁইয়া বলেন, অনলাইন সিস্টেম না থাকা স্টেশনগুলোতে পর্যায়ক্রমে চালুর কাজ শুরু করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে নীলফামারী রেলওয়ে স্টেশনে অনলাইন সিস্টেম চালু করা হবে।


একাত্তর/এসি

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর