বাল্যবিয়ের আয়োজন করায় কনের পিতার কারাদণ্ড

আপডেট : ১৪ জুন ২০২২, ০৭:৪৮ পিএম

বাগেরহাটের শরণখোলায় কন্যার বাল্যবিয়ে আয়োজন করায় বিয়ের সভা থেকে কনের পিতাকে আটক করে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। 

সোমবার (১৩ জুন) মধ্যরাতে উপজেলার কদমতলা গ্রামের শাহ আলম মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। 

বাল্যবিবাহ আয়োজনের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার এ কারাদণ্ড প্রদান করেন। এ সময় বর, বরের পিতা ও কাজী পালিয়ে যান। একই উপজেলার নলবুনিয়া গ্রামের হারুনুর রশীদের পুত্র বাদলের সাথে নিজের ১৬ বছর বয়সী মেয়ের বিবাহের আয়োজন করছিলেন বারিক। 

জানা গেছে, বারিকের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরপুর গ্রামে। শরণখোলার কদমতলা গ্রামে তার শ্বশুরবাড়িতে (কনের নানাবাড়ি) নিজ কন্যা তানিয়ার বিবাহ দেয়ার আয়োজন করা হয়েছিল।

উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী জানান, বাল্যবিয়ে দেয়ার অপরাধে কন্যার পিতা বারিককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, দণ্ডিত আসামিকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/জো 

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর