১১ বছর পর ভোট দিচ্ছে খোকশাবাড়ী ইউনিয়নের মানুষ

আপডেট : ১৫ জুন ২০২২, ১০:৪৭ এএম

নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন ১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে আজ। বুধবার (১৫ জুন) সকাল আটটা থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে শুরু হয়েছে ভোট গ্রহণ। এক যোগে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল চার পর্যন্ত।

এবার প্রথমবারের মতো ইউভিএম পদ্ধতিতে ভোট দেবেন ইউনিয়নের মোট ১৯ হাজার ৮০১ জন ভোটার। 

বিভিন্ন কেন্দ্রে সরেজমিন, সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার পর থেকেই তাদের উপস্থিতি বাড়তে থাকে। 

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। এ ছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪০ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পাঁচ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৫ জুন ইউনিয়নটিতে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হলে ২০১৬ সালের মধ্য সময়ে মেয়াদ শেষ হয়। 

আরও পড়ুন: গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

২০১৫ সালে সদর উপজেলার খোকশাবাড়ি, ইটাখোলা, কুন্দপুকুর ও টুপামারী ইউনিয়নের কিছু অংশ নীলফামারী পৌরসভায় সংযুক্ত করে গেজেট প্রকাশ হয়। এর বিরুদ্ধে উচ্চ আদালতে একটি মামলা হলে পৌরসভাসহ ওই চার ইউনিয়নের নির্বাচন স্থগিত থাকে। পরে সীমানা জটিলতা নিরসন হওয়ায় ২০২০ সালের ২৯ অক্টোবর টুপামারী, ২০২১ সালের ২৮ নভেম্বর নীলফামারী পৌরসভা, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ইটাখোলা ও কুন্দপুকুর ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হলেও নির্বাচনী তফসীল থেকে বাদ পড়ে খোকশাবাড়ি ইউনিয়ন। সবশেষ ধাপে খোকশাবাড়ি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর