গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

আপডেট : ১৫ জুন ২০২২, ০১:২৪ পিএম

গাজীপুরের একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুন) সকাল সাড়ে সাতটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের অ্যাপারেল প্লাস নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট কাজ করছে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, ওই কারখানার সাত তলা ভবনের চার তলায় আগুন লাগে। মুহূর্তে আগুন ওই ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও আশেপাশের এলাকার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়।

তিনি আরও জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর এবং আগুন লাগার কারণ জানা যায়নি।

image

আরও পড়ুন: ইতালিকে হারিয়ে বোঝালো পথ হারায়নি জার্মানি

এদিকে কারখানাটির পক্ষ থেকে জানানো হয়, আগুনের খবরে শ্রমিকরা ভবন ছেড়ে নিচে নেমে আসতে পেরেছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


একাত্তর/এসি

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর