জয়পুরহাটে ৪০ গ্রাম হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ১৫ জুন ২০২২, ০১:৩৯ পিএম

জয়পুরহাটে ৪০ গ্রাম হেরোইন রাখার দায়ে আরশেদ আলী রাশেদ (৫৮) নামে মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৫ জুন) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা ও জজ মো. গোলাম সরোয়ার এ রায় দেন।

একইসঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ডের আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত আরশেদ আলী রাশেদ পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর মৃত মজিবুর রহমানের ছেলে।

আদালতের মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ নভেম্বর জয়পুরহাট পাঁচবিবির পূর্ব রামচন্দ্র আরশেদ আলী রাশেদ তার নিজ বাড়ির নিজ শয়ন কক্ষে তার প্যান্টের পকেটের মধ্যে পলিথিনে ৪০ গ্রাম হেরোইন লুকিয়ে রাখে। এসময় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। সর্বশেষ আদালতে মামলাটির সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বুধবার বিচারিক আদালত এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: রেলস্টেশন থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে শুমারি কার্যক্রমের উদ্বোধন

এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের পিপি এডভোকেট নৃপেনন্দ্রনাথ মণ্ডল।


একাত্তর/আরএ

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর