কলমাকান্দায় দ্রুত পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট : ১৭ জুন ২০২২, ০১:০৫ পিএম

অতি বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকার কারণে নেত্রকোণার কলমাকান্দায় নদীর পানি ১৮ ঘণ্টায় ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চল। 

শুক্রবার (১৭ জুন) সকালে উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

পানি বৃদ্ধি পাওয়ায় কলমাকান্দা উপজেলা পরিষদ, নয়াপাড়া, মুক্তিচর, বিশরপাশা, বাউশাম, হরিপুর চকবাজার, আনন্দপুর, বরুয়াকোনা ও বড়খাঁপন কাঁচা ও পাকা সড়কের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে।  

এছাড়াও কলমাকান্দা সদরসহ খারনৈ, রংছাতী, পোগলা, নাজিরপুর, বড়খাপন ও কৈলাটি ইউনিয়নের বিভিন্ন সড়কের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বন্যায় পানিবন্দি হয়েছে উপজেলার হাজার হাজার মানুষ। পাশাপাশি তলিয়ে গেছে পুকুর ও বীজতলা।

অতি বর্ষণের কারণে সীমান্তবর্তী উব্দাখালী নদীসহ গনেশ্বরী, মঙ্গলেশ্বরী, মহাদেও ও পাঁচগাও ছড়ায় পাহাড়ি ঢলের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কলমাকান্দা সদরের সঙ্গে আটটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা।

অপরদিকে কলমাকান্দা সদর ইউনিয়নের মুক্তিচর, নয়াপাড়া, ড্রেইনপাড়, চাঁনপুর, চান্দুয়াইল, সাউদপাড়া, শালজান, গুছাকুলিয়া, খাসপাড়া, চিনাহালা, নয়ানগর, নাগিনী চাকুমপাড়া, বিশরপাশা, খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা, রুদ্রনগর রামভদ্রপুর, রংছাতি ইউনিয়নের বিশাউতি, রায়পুর, কৃষ্টপুর বরকান্দা, জঙ্গলবাড়িসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে আছেন।

কমলাকান্দায় পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক মোবারক হোসেন একাত্তরকে জানিয়েছেন, শুক্রবার (১৭ জুন) সকাল ছয়টায় কলমাকান্দা উপজেলার প্রধান নদী উব্দাখালী নদীর ডাক বাংলা পয়েন্টে পানি (গতকাল দুপুর থেকে) ১৮ ঘণ্টায় ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


একাত্তর/জো 

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও কাউকে...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের...
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন মৎস্যজীবী আহত হয়েছেন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর