ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা

আপডেট : ১৭ জুন ২০২২, ০৯:১০ পিএম

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে, পানি ঢুকে পড়েছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতেও।

শুক্রবার (১৭ জুন) দুপুর দুইটা পর্যন্ত ফ্লাইট ওঠা-নামা করলেও বিকেলে রানওয়েতে পানি প্রবেশ করায় বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

জানা গেছে, সিলেটে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট ও জৈন্তাপুরসহ সিলেট নগরীর অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

শুক্রবার দুপুর পর্যন্তও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ছিল। দুপুরের পর বিমানবন্দরের রানওয়ের শোল্ডার পর্যন্ত পানিতে ডুবে যায়। রানওয়ের একাংশের বাতিগুলোও পানির নিচে তলিয়ে গেছে। এরপরও বাড়ছে পানি। এসব কারণে আগামী তিন দিনের জন্য এই বিমানবন্দরে কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে রানওয়ের শোল্ডার পানির নিচে ডুবে গেছে। অনেক ইনস্ট্রুমেন্ট পর্যন্ত পানির নিচে। এজন্য সাময়িকভাবে তিন দিনের জন্য বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পরস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

বিমানবন্দরের রানওয়ে এলাকা থেকে বিভিন্ন এয়ারলাইন্স তাদের যন্ত্রপাতি সরিয়ে নিচ্ছেও বলে জানা গেছে।


একাত্তর/জো 

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর