উত্তর ও মধ্যাঞ্চলে নদ নদীর পানি বেড়ে পানিবন্দি বহু মানুষ

আপডেট : ১৭ জুন ২০২২, ১০:২৭ পিএম

উত্তরের জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম এবং মধ্যাঞ্চলের শেরপুর ও নেত্রকোণাতেও নদ-নদীর পানি বেড়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা ও ধরলার পানি। 

ভারি বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকায় নতুন করে বন্যা দেখা দিয়েছে। ধরলা নদীর পানি বিপদসীমার তিন সেন্টিমিটার উপর দিয়ে বইছে। 

২৫ ইউনিয়নের শতাধিক চরে পানি উঠেছে। ইতিমধ্যে জেলার ৭০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কিছু কিছু চরের ঘরবাড়িতে পানি উঠেছে।

চর ও দ্বীপচরগুলো প্লাবিত হওয়ায় ভেঙে পড়েছে এসব এলাকার যোগাযোগব্যবস্থা। ঘরবাড়ি তলিয়ে থাকায় অনেক পরিবার ঘরের ভেতর উঁচু মাচা ও নৌকায় দিন পার করছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. রেজাউল করিম বলেন, আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ আছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। দ্রুতই পৌঁছে দেওয়া হবে।

প্রবল বর্ষণ ও উজান থেকে আসা পানির তোড়ে লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদীর পানি বেড়েছে। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে রাত থেকেই বাড়তে শুরু করে পানি।

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

ব্যারেজের ভাটিতে থাকা ও হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়ে গেছে। তলিয়ে গেছে বীজতলাসহ ফসলি জমি। বসতভিটায় ঢুকেছে পানি। 

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, আরও দু-একদিন  তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি ও কমার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

এদিকে, টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোণার সীমান্তবর্তী দুই উপজেলা কলমাকান্দা ও দুর্গাপুরের প্রায় ৭০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে 

২৪ ঘণ্টার টানা বৃষ্টিতে নেত্রকোণা সদরের নাগড়া, উকিল পাড়াসহ বিভিন্ন এলাকার নিচু বাড়ি ঘরে পানি ঢুকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

আরও পড়ুন: বন্যা পরিস্থিতি: সিলেটের দুই জেলায় সেনা মোতায়েন

জামালপুরে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে ভারি বৃষ্টি। এতে  শহরের কাচারীপাড়া, নিউ কলেজ রোড, ফকিরপাড়া, নয়াপাড়া, পাচরাস্তার মোড়, বোসপাড়া, সরদারপাড়া, স্টেশন বাজারসহ বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও রাস্তাঘাট ডুবে গেছে। 

আর বৃহস্পতিবারের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের চেল্লাখালি নদীর পানি বিপদসীমার ১৭৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে ।



একাত্তর/এসি

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর। লালমনিরহাটের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই স্থলবন্দরটি পুনরায় চালুর উদ্যোগের কথা জানিয়ে লালমনিরহাটবাসীকে এমন আশ্বাস দিয়েছেন দুর্যোগ...
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর