সিরাজগঞ্জে হজ এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আপডেট : ১৮ জুন ২০২২, ০৪:২৯ পিএম

সিরাজগঞ্জে এক হজ এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৮ জুন) সকালে জেলার এনায়েতপুর উপজেলা নিজ বাসায় এ সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ জানান হজ গমন প্রত্যাশী মো. কামাল হোসেন।

কামালের অভিযোগ, ঢাকার মোহাম্মদপুরে সাবওয়ে ট্রাভেলস অ্যান্ড হলিডে হজ এজেন্সির মাধ্যমে তিনি ২০২২ সালের হজে যেতে নিবন্ধন করেন।

এ সময় তিনি কোম্পানির প্রতিনিধি মোহাম্মাদ আলী জোয়ারদারের মাধ্যমে নগদ ৩০ হাজার টাকা দেন। যার বৈধ রশিদও তিনি পেয়েছেন। এরপর ব্যাংকের মাধ্যমে আরও এক লাখ ৫০ হাজার টাকা দিয়ে নিবন্ধন শেষ করেন। পরে চলতি বছরে ব্যাংকের মাধ্যমে তিন লাখ ৪০ হাজার টাকা জমা দেন। 

কিন্তু চলতি মাসের ১২ তারিখে জানতে পারেন তার হজ নিবন্ধন বাতিল করেছে এজেন্সিটি। তবে এর আগে মোহাম্মাদ আলী জোয়ারদার তাকে করোনার টিকাসহ সিভিল সার্জন অফিস থেকে মেডিক্যাল শেষ করার জন্য নির্দেশনা দেন। এরপর হজে যেতে যাবতীয় প্রস্তুতি নিতে বলেন। 

যাবতীয় কাজ শেষে কামাল জানতে পারেন মোহাম্মাদ আলী জোয়ারদার তাকে রেখে অন্য একজনকে নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা হচ্ছেন। তখন মোবাইলে যোগাযোগ করলে জোয়ারদার জানান, তার ছেলে আবির তাকে নিয়ে সৌদি আরব আসবে। এরপর তিনি ঢাকায় যোগাযোগ করে ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর অভিযোগ করেন। একই সঙ্গে হজ অফিস ও হাবেও বিষয়টি জানান। তবে এখনও কোনো অফিস কোনো পদক্ষেপ নেয়নি। 

মোহাম্মাদ আলী জোয়ারদারের ছেলে আবির জানান, ভুলবশত তার নিবন্ধনটি বাতিল হয়েছে।

আরও পড়ুন: এবার বন্ধ সিলেট রেলওয়ে স্টেশন

স্থানীয় ইব্রাহীম হোসেন, তানভির মণ্ডল জানান, এর আগে আমারা হজে যেতে টাকা জমা দিয়েছিলাম। কিন্তু আমাদের সঙ্গে জোয়ারদার আলী প্রতারণা করেছেন।

এ ব্যাপারে বক্তব্য নিতে সাবওয়ে ট্রাভলেস অ্যান্ড হলিডে হজ এজেন্সির কর্তৃপক্ষের কেউ ফোন ধরেননি। 


একাত্তর/এসি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর